প্রবাস মেলা ডেস্ক: মাসখানেক আগে নিজেই বিয়ের কথা জানিয়েছিলেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার নায়িকা শার্লিন ফারজানা। গেল বছর ২৩ নভেম্বর এহসানুল হককে বিয়ে করেন শার্লিন। আর তা জানান দেন এ বছরের ১০ অক্টোবর। তারপর মিডিয়াপাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয় নবাগত এ মডেল ও অভিনেত্রীকে নিয়ে।
বিয়ের খবরের একমাস পার না হতেই এবার মা হওয়ার খবর জানিয়েছেন শার্লিন। গত ১ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। মা ও ছেলে দুজনই বর্তমানে সুস্থ আছেন। শার্লিনের ছেলের নাম ইয়াসিন এহসান।
শার্লিনের বর এহসানুল হক একজন আইটি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী। পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হয়ে শোবিজে পথচলা শুরু করেন শার্লিন ফারজানা। বিজ্ঞাপনচিত্রে মডেলিং করে বেশ পরিচিত পান তিনি। দীর্ঘদিন কাজ করেছেন টিভি নাটকেও।
গেল ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে শার্লিন ফারজানা অভিনীত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন ইমতিয়াজ বর্ষণ। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও আলোচনায় শার্লিন ফারজানা। দেশের সবগুলো অভিজাত হলে চলছে সিনেমাটি। সীমানা পেরিয়ে বিদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির।