প্রবাস মেলা ডেস্ক: এন আরবি ব্যাংকের ৮০ তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে মাহতাবুর রহমান নাসির পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
মাহতাবুর রহমান নাসির ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ২০১২-২০১৬ টানা পাঁচবার সিআইপি (এনআরবি) নির্বাচিত হন ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে ২০১৩-২০১৭ পরপর পাঁচবার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক ‘বেস্ট রেমিটেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন।
তিনি প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডকার্ড ভিসা অর্জন করেন। মোহাম্মদ মাহতাবুর রহমান ১৯৭০ সালে সৌদি আরবের মক্কায় তার পারিবারিক ব্যবসা ‘আল হারামাইন পারফিউমস’-এর মাধ্যমে ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করেন। তিনি বর্তমানে আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।