রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক প্রবাসী বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পাসপোর্টে অনুসারে নিহতের নাম মোঃ শামীম (৩৩)। মোঃ কামাল নামের নিহতের এক আত্মীয় জানান, মোঃ শামীমের বাড়ি মুন্সিগঞ্জ সদরের আকাল মেগ এলাকার মোঃ মুকলেস এর ছেলে।
রবিবার সকালে কুয়ালালামপুরের সেগাম্বুট বাহাগিয়ায় একটি গাড়ি চালকের আসনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। গাড়িটি নিহত শামীমের। শামীম কুয়ালালামপুরে মুদির দোকানদার বলে জানা যায়।
সিটি পুলিশ প্রধান দাতুক সেরি মাজলান লাজিম জানান, ওই ব্যক্তির মুখে, বাহুতে ও পেটে কুপানো হয়েছে।
তিনি জানান, সকাল ৯.১২ টায় খবর পাওয়ার পরে টহল পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। জালান কেলাপ মুডায় একটি টয়োটা গাড়ির ড্রাইভারের সিটে লাশটি পাওয়া যায়। “ফরেনসিক ইউনিটের একটি দলও ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুয়ালালামপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।
সিটি পুলিশ প্রধান মাজলান বলেছেন, অপরাধীকে সনাক্ত করার পাশাপাশি হত্যার পিছনে উদ্দেশ্য খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।তিনি বলেন, মামলাটি দন্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী হত্যার হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
তিনি এই হত্যা মামলার কারো কাছে কোনো তথ্য থাকলে তাদের সিনিয়র তদন্ত কর্মকর্তা সহকারী সুপারিনটেনডেন্ট আজরিজাল খায়রুলের সাথে 019-2769117, সিটি পুলিশ হটলাইনে 03-21469999 বা কোনও থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।2