মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সউদি আরব প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসুন সবাই বিজয়ের উল্লাসে মেতে উঠি – দেশের উন্নয়নের লক্ষে কাজ করি – এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি রিয়াদ প্রধান কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইমান আলী রিপনের সভাপতিত্বে ও মোঃ ওমর মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি (EDC) অফিসের মার্কেটিং ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সানাইয়া শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ লিটন, জাহিদ হাসান ওমর, আবু সাইদ মোঃ তারেক, আবদুল তামিম, মোঃ রাসেল, ইকবাল হোসেন, শাজাহান সোহাগ, কাজী মামুন,নিজাম উদ্দিন সহ আল মামল জেনারেল সার্ভিস এর কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। সবশেষে সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা মোহাম্মদ ওসমান পাটোয়ারী ।