কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় জব্বার আলী (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত জব্বার আলী সখিপুর টাংগাইলের মৃত জয়নাল ফকিরের ছেলে। জানা যায়, ৮ জানুয়ারী ২০২০ বুধবার স্থানীয় সময় সকাল ১০ টায় কাজে যাওয়ার সময় পথিমধ্যে এ দূর্ঘটনা ঘটে। তিনি মক্কায় সোলাইমান আল ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। দেশে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
নিহতের মরদেহ মক্কার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।