কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক বাংলাদেশি নিহত হয়েছে। এবং আহত হয়েছেন আরও দুই বাংলাদেশী। গতকাল বুধবার বিকেলে মক্কা নগরীী পবিত্র মিনার ওভার ব্রিজ থেকে নামার সময় গাড়ির ব্রেকফেইল করলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন (২৮) কিশোরগঞ্জ জেলার, পাকুন্দিয়া উপজেলার বরুদিয়া ইউনিয়নের ইউসূফ আলীর ছেলে।
আহতদের উদ্ধার করে মক্কার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিনা ব্রিজ থেকে নামার সময় গাড়ি ব্রেকফেইল করে ব্রিজের পিলারের সাথে জোরে আঘাত হানলে এই দুর্ঘটনা ঘটে, এতে মোশারফ হোসেনের মৃত্যু হয়।