কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় পবিত্র উমরাহ পালনে আসা চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু ছালেহ কে সংর্বধনা দিয়েছে প্রবাসী মক্কা আওয়ামী লীগ। ৯ জুন রবিবার মধ্যরাতে মক্কার নউজায় স্হানীয় একটি হোটেলে সংর্বধনা ও আলোচনা সভায় মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খানে আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু ছালেহ।
প্রধান বক্তা ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মক্কা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব, দেওয়ান ইসমাইল ও কাইছার মাহমুদ।
আরো বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল, নুর মোহাম্মদ, শেখ শহীদুল হক, নাজিম উদ্দীন বাবুল, আবু সৈয়দ, শাহাজাহান, আবদু শুক্কুর, জসিম উদ্দিন, ওবায়দুল করিম, আইয়ুব আলী,সেলিম আহমেদ সহ আরও অনেকে।
প্রধান অতিথি আবু ছালেহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশ বিদেশে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। এসময় মক্কা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ ছাড়া ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।