কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরবপ্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদিআরবের মক্কায় প্রবাসী কক্সবাজার আওয়ামী পরিবারের উদ্যোগে গণসংর্বধনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার মক্কার মিসফালাহ হোটেল আন্দোলসে এ মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় মক্কা কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবীর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমান উল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওমরাহ পালনে আসা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
সংবর্ধিত অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এমপি। সভায় প্রধান বক্তা ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, মক্কা হজ কাউন্সিলর মাকসুদুর রহমান, উখিয়া থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন শমসের আলম, নাসির মুন্সি, সোলেমান, আবদুর রশিদ, হারুনুর রশিদ, ওবাইদ টিপু, রিপন সহ মক্কা আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
শেষে মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোরহান রাব্বানী।