কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কা নগরীর ওয়াদি রেহেজান নামক এলাকায় কথা কাটাকাটির জের ধরে এক বাংলাদেশির হাতে আরেক এক বাংলাদেশি খুনের খবর পাওয়া গেছে।
জানা যায়,পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান এলাকায় মাজারা (বাগান) ক্ষেতের খামারে একই ইউনিয়নের ৭/৮-জন বাংলাদেশি কাজ করতেন।৩০ আগস্ট শুক্রবার প্রতিদিনের মতো কাজ শেষে নিজ বাসায় ফিরলে তাদের কয়েকজন মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির পর লাঠির আঘাতে মুহাম্মদ জসিম উদ্দিন- (৪৪) নামের এক বাংলাদেশি নিহত হন। নিহত প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিন চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাী চরম্বা ইউনিয়নের মাইজবিলা-বিরবিলা মাঝখানে টেকের দোকান এলাকার গাজালিয়া পুকুরপাড় নিবাসী মোজাহার সওদাগরের পুত্র।
এ দিকে নিহত জসিম উদ্দিনের মৃতদেহ তিনদিন পর ক্ষেতে জমিনের পানির ডোবাই লাশ দেখতে পান স্থানীয়রা। জসিম উদ্দিনের মৃত্যুর খবর আত্মীয় ও প্রবাসীদের মধ্যে জানাজানি হলে নিহত হওয়ার তিনদিন পর সৌদি স্থানীয় থানা পুলিশ এসে নিহত প্রবাসী জসিম উদ্দিনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত সন্দহে ২-জনকে পুলিশ গ্রেফতার করেছে।
নিহতের এক প্রতিবেশি জানান, জসিম উদ্দিন দেশে ঠেলাগাড়ি চালাত। দেশে তার ১ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। গত ঈদ উল ফিতরের পর জীবনের প্রথম সৌদিআরবে পাড়ি জমানোর মাত্র আড়াই মাসের মাথায় নিহত হন তিনি। নিহত জসিম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।