মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ভেনিস শাখা যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ইতালির ভেনিসের মারঘেরা শহরের একটি রেস্টুরেন্টের হল রোমে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস শাখা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল আজিজ সেলিম। ভেনিস শাখার যুবদল সভাপতি আকবর খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী ও যুগ্ম সাধারণ মিজানুর রহমান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস যুবদলের সাবেক আহবায়ক যুবরাজ দেওয়ান ও আক্তার দালাল। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয়।
তারপর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জব্বার মাঝী, ইব্রাহীম সরদার, সুনসুর পেদা, আক্তার হোসেন মোল্লা, বাসার সরদার, মফিজ হোসেন মুন্না, মিন্টু বেপারী, আমানুর রহমান, রুজেল রহমান, সাইফুল হোসেন, জামান আহমেদ, মওদুদ আহমেদ, সাদ্দাম হোসেন, আব্দুল হক, শুভ আহমেদ নিরব, নাসির খান জুয়েল আহমেদ, রাজিব খান, সবুজ লাকুরিয়া, রাজিব ভূঁইয়া, জহিরুল ইসলাম, আব্দুল আলিম, সজিব পেদা আকাশ, সৈয়াল রুহুল আমিন, মো: শাহীন প্রমূখ।
সভা শেষে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।