হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় গণসংগীতশিল্পী, ৭১’র কণ্ঠযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে আমেরিকায় অবস্থিত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যক্তি, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন গভীরভাবে শোক প্রকাশ করে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম এনজেবিডিনিউজ এর এডিটর মো: নাসির মিডিয়াকে বলেছেন, তার মৃত্যু বাঙালি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মরহুমকে বেহেশত নসীব করুন, আমিন।
বিশিষ্ট কলামিস্ট ও অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মীজানুর রহমান বলেন, একটি নক্ষত্রের বিদায়। স্বাধীনতা আন্দোলন থেকে প্রতিটি অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে গণজাগরণ সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য তিনি আজীবন জাতির হৃদয়ে বেঁচে থাকবেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, সঙ্গে সঙ্গে প্রার্থনা করি পরম করুণাময় যেন তার পরিবারকে সেই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন। এছাড়াও আমেরিকায় ফকির আলমগীরের মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ-এর মধ্যে বাকসু’র সাবেক জিএস ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, আওয়ামী লীগনেতা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান চেীধুরী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুন্সি বসির ঊদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাংবাদিক হেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা সর্বজনাব রমেশ নাথ, তোফায়েল আহমেদ চৌধুরী, ইঞ্জিঃ মোহম্মদ আলী সিদ্দিকী, এ্যাডভোকেট শাহ মোহম্মদ বকতিয়ার, শরীফ কামরুল আলম হীরা, এমএ করিম জাহাঙ্গীর, ইলিয়ার রহমান, কায়কোবাদ খান, আশাফ মাসুক, নিউইর্য়ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নারীনেএী নুরুন নাহার মেরী, আওয়ামী লীগ নেতা সর্বজনাব মোল্লা মাসুদ, ইঞ্জি: হাসান, ছাদেকুল বদরুজামান পান্না, এ্যাডভোকেট নিজাম আহমেদ, মাহাবুবুল খসরু, সিরাজুল ইসলাম সরকার, মহিলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক শাহনাজ মমতাজ ও রুমানা আকতার, মুলধারার রাজনীতিক দেলওয়ার মানিক, শাহারিয়ার শরীফ আহমেদ, শ্রমিক লীগ নেতা মঞ্জুর চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফ উদ্দিন, সুবল দেবনাথ, হাসান জিলানী ও ফরিদা আরভি, শেখ হাসিনা মঞ্চের নেতা সর্বজনাব জাকির হোসেন হিরু ভূইয়া, মোহম্মদ আকতার হোসেন, জালালউদ্দিন জলিল, ইঞ্জিঃ মিজানুল হাসান, টি মোল্লা, নাদের আলী মাস্টার, উলফাৎ মোল্লা, দেলোয়ার হোসেন মোল্লা, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন ও খন্দকার জাহেদুল ইসলাম, মোঃ আলমগীর, ওসমান গনি, বিশ্বজিৎ সাহা, সুহাস বডুয়া, নাসিম পারভান পারু, ফিরোজ আহমেদ কল্লোল, ফিরোজ মাহমুদ, জাহাংগীর কবির, আতাউর রহমান তালুকদার, শহিদুল ইসলাম, শারমিন তালুকদার ও রাহিমুল হুদা প্রমুখ।