প্রবাস মেলা ডেস্ক: চাইলে প্রতিদিনই শুটিং করতে পারেন শবনম ফারিয়া। উপার্জন করতে পারেন কাড়ি কাড়ি টাকা। কিন্তু তা করছেন না এই অভিনেত্রী। নিজের সিদ্ধান্তে এই তারকা অটল। বললেন, ভালো স্ক্রিপ্ট ছাড়া কাজ করছি না। এর সুবিধা হচ্ছে দর্শক জানবেন, আমি যে কাজটা করবো সেটা অবশ্যই ভালো কাজ।
অ্যাভারেজ কিছু হওয়ার সম্ভাবনা নেই। অভিনয় কম করি বলে এই পরিবেশন, শুটিং সবকিছু মিস করি। তবুও আমি সিদ্ধান্তে অটল ভালো কাজ ছাড়া করছি না। আন্তঃনগর ওয়েব ফিল্ম করলাম এটা সমসাময়িক ও আমাদের আশেপাশের গল্পের কাজ। যেখানে আমি মৌসুমি নামে পার্লার কর্মীর চরিত্রে অভিনয় করেছি।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে শবনম ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ মুক্তি পেতে যাচ্ছে ৮জুন। গৌতম কৈরি পরিচালিত এই কনটেন্টটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। অন্যান্য চরিত্রে আরও আছেন রুনা খান, শ্যামল মাওলাসহ অনেকে। ফারিয়া জানান, এটি স্ট্রাগলের গল্প।
এর আগে ওটিটি প্ল্যাটফর্মে মুন্সিগিরিসহ আরও একটি কনটেন্টে কাজ করেছেন ফারিয়া। তিনি বলেন, নাটকের চেয়ে ওটিটিতে বাজেটসহ সবকিছু বেশি থাকে। তাই চাইলেই ফ্লেক্সিবল হয়ে কাজ করা যায়। কিন্তু নাটক ড্রয়িং রুম কালচার বলে অনেক সীমাবদ্ধতা থাকে। তবে ওটিটি কিন্তু তা নয়।