রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আনোয়ারা উপজেলার আয়োজনে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
১৫ আগস্ট ২০২১, রবিবার সকাল ১০টায় আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বঙ্গবন্ধৃর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করেন।
এ ছাড়াও উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, আনোয়ারা প্রেসক্লাব, আনোয়ারা সরকারী কলেজ, বটতলী এসএম আউলিয়া ডিগ্রী কলেজ, আনোয়ারা সরকারী উচ্চ বিদ্যালয়, ভক্তিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়, রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, রায়পুর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসা, চারপীর আউলিয়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সামজিক সংগঠন আলোচনা সভা, বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন।
করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে শোক জানাতে আসা নেতাকর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।