রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর প্রবাস জীবনের ইতি টানলেন জর্ডান প্রবাসী হাছান আলী। বিগত কয়েক বছর যাবৎ তিনি প্যারালাইসিস রোগে ভুগছিলেন। এর আগেও দুইবার স্ট্রোক করেন মৃত হাছান আলী।
কয়েক বছর যাবৎ নানা রোগে ভুগছিলেন তিনি। গত রবিবার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে কয়েকজন বাংলাদেশি’র সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাছান আলীকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। মৃত হাছান আলী একজন ছেলে সন্তানের জনক। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানর রাইতিনারাইল গ্রামের নজরুল ইসলামের ছেলে।