ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: বরাবর এর মত এবারও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রয়ারি পালন করেন বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন বেলজিয়াম। অমর একুশের ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অর্পন করে, ইউরোপের রাজধানী ব্রাসেলসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
সকালের প্রভাত ফেরীতে শহীদদের স্মরণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙান একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ সঙ্গীতের কণ্ঠে শহীদ মিনার নির্মাণে বাংলাদেশের জন্য বেলজিয়াম সরকার অনুমোদিত ইউনিভার্সিটি অফ ব্রাসেলসের পার্কে, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ, প্রবাসী বাংলাদেশি এবং বেলজিয়ামের নাগরিকগণ অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য ছাত্রদের জীবনদানের বিরল উদাহরণের জন্য ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এই দিন ইউরোপ তথা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের গর্বে, উপস্থিত সবাই শোকে আবার বাংলা, বাঙালি এবং বাংলাদেশের ইতিহাস বিশ্বদরবারে উন্মোচিত হওয়ায় গভীর উৎসাহ, উদ্দীপনা এবং সম্মানের সাথে দিবসটি পালন করেন।