বিশ্বজিৎ নন্দী, ভারত থেকে:
উৎকণ্ঠায় দাঁড়িয়ে আর কতকাল
কাঙ্খিত প্রাপ্তি চাখবে পাহাড়ের দহন
এখন সব উপলব্ধির বিষয়
রাম বনে গেছে সেই কবে
সীতা ফষ্টিনষ্টি করে
যায় চলে রাবনের সাথে
যতদিন গেছে অনুভবে অনুভবে শিখেছি সব
এখন সব উপলব্ধি বিষয়
তত্ত্বকথা জানা নেই
তাই মাউস ক্লিক করে
গুগলে খুঁজে নিই মহাবিশ্ব
আর নিওন বাতির আলোয় দেখি
ঘুমিয়ে পড়া শহরের কঙ্কাল
যতদিন গেছে অনুভবে অনুভবে শিখেছি সব
এখন সব উপলব্ধির বিষয়।