মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) রাতে সৌদি আরবের সানসিটি অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও গ্লোবাল টিভির প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসাইন, নাগরিক টিভির প্রতিনিধি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৫২ বাংলা টিভির প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেক আহমদ, বৈশাখী টিভির প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক (২) আরিফুল ইসলাম, এসএ টিভির প্রতিনিধি ও সহ-সাংগঠনিক সম্পাদক ফকির হাকিম, রাজধানী টিভির প্রতিনিধি ও প্রচার সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, দৈনিক স্বাধীন কাগজের প্রতিনিধি ও ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী, কার্যকরী সদস্য রফিকুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সাংবাদিকরাও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের রাজনীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে সত্য, স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।