প্রবাস মেলা ডেস্ক: বিগত দিনে দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে পিছিয়ে আছি।
রবিবার (১০ মে) সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশে ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা দরকার। যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, বর্তমান সময়ে সোস্যাল মিডিয়া গণমাধ্যম জগতে বড় প্লাটফর্ম হলেও সেখানে কাজ করার কোন নীতিমালা নেই। যা সমাধানে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শিক্ষনীয় কনটেন্ট গণমাধ্যমে প্রচারের জন্য তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, জনগণের মানসিক অবস্থার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের আশা করা হয়েছিলো তা হয়নি।