নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ, সিলেট থেকে: সিলেটের বিশ্বনাথ পৌরসভায় থাকতে চাননা অলংকারী ইউনিয়নের আগরকান্দিবাসী। এ ব্যাপারে তারা সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের রিসিভকৃত নং ৬৪, তারিখ ৩০/১২/২০২০।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আগরকান্দি গ্রাম যাহা টেংরা মৌজার অন্তর্ভূক্ত। পৌরসভার ওয়ার্ড গঠন করার সময় তারা জানতে পারেন তাদের গ্রাম আগরকান্দিকে পৌরসভায় অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু টেংরা মৌজাকে পৌরসভায় অন্তর্ভূক্ত করা হয় নাই। যেহেতু তাহাদের আগরকান্দি গ্রাম টেংরা মৌজার অন্তর্ভূক্ত, তাই মৌজার সাথে তাদের আগরকান্দি গ্রামকে অলংকারী ইউনিয়নের অন্তর্ভূক্ত রাখার আবেদন করেন তারা। স্মারকলিপিতে আগরকান্দি গ্রামের ১৭ জনের স্বাক্ষর রয়েছে এবং এর অনুলিপি বিশ্নাবথ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ও ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে দেয়া হয়েছে।