শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে যে, এবার এই রাজ্যে রেকর্ড ৮ দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তাতে দেখা গেছে যে, এই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে আসন থেকে লড়বেন তার নাম হল নন্দীগ্রাম। তাঁর গতবারের জেতা আসন ভবানীপুর থেকে লড়বেন এবার শোভনদেব চট্টোপাধ্যায়।
নন্দীগ্রাম বহুদিন থেকেই সংগ্রামের প্রতীক হয়ে রয়েছে। এই নন্দীগ্রাম থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন এই খবর প্রচার হতেই নন্দীগ্রাম নিয়ে উৎসাহ উদ্দীপনা চরমে উঠেছে। চারিদিকে সাজো সাজো রব।
এদিকে, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হল শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে মমতা সাথে শুভেন্দুর তুমুল লড়াই হতে চলেছে। এখন দেখার শেষ হাসি কে হাসেন? সেদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী।