নিরব আহমেদ, এথেন্স, গ্রিস থেকে: পুলিশী ভাষ্যমতে, ৩০ জনের একটি গ্রুপ আলসস প্লাতিয়া নেয়া স্মিরনীতে লকডাউনের বিধিনিষেধ না মেনে আড্ডা ও গল্প গুজবে মত্ত হয়। ডিয়াস (ΔΙΑΣ) ও অপকে (ΟΠΚΕ) র পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ বা চেক করার জন্য সামনে গেলে তারা তর্কে জড়িয়ে পড়ে ও পুলিশের সাথে আক্রমণাত্বক ও অসৌজন্যমূলক আচরণ করে। এ প্লাতিয়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে আগেও। সমাজতান্ত্রিক ও বামেরা এটিকে তাদের ওয়েবসাইটে ভিন্ন ভাবে প্রচার করছে।
ভূক্তভোগীরা বলেছে, আমরা মাস্ক পড়ে এসএমএস দিয়েই ঘর থেকে আইনসিদ্ধভাবে বের হয়েছি। পুলিশ বিনা কারণে আমাদের সাথে অসদাচরণ করেছে।
বিকাল ৩ ঘটিকায় ঘটনাটি ঘটে। বামদলগুলো সাথে সাথেই নির্যাতনের ভিডিও ফুটেজটি প্রকাশ করায় ক্ষোভে ফেটে পড়ে সেখানকার জনগণ, কিনিমা আলাগিস, সিরিজাসহ এন্টি ফ্যাসিস্ট দলগুলো। সিরিজা প্রধান আলেক্সিস সিপরাস বলেন, মিচোতাকিস – খ্রিসোখিদিস জনগণের উপর ক্ষীপ্র ও হিংস্র হয়ে উঠেছে, নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
সন্ধ্যা ৭ টায় ৫০০ জনগণ এ নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের দিকে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে। পুলিশও কাঁদানে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে জনগণকে ছত্রভঙ্গ করতে। এ ব্যাপারে (ΕΛ.ΑΣ) এলআসের নির্দেশনায় একটি তদন্ত টিম গঠন করা হয় ও মামলা হয়।