মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: প্রবাসীদের পাঠানো রেমিটেন্স চলতি বছরে ১৮ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আমাদের চাহিদা আরও বেশি, তাই প্রবাসীদেরকে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর আহ্বান জানালেন মন্ত্রী।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির শারজাহ শাখায় কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায় এই আহ্বান করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে এখন যারা বিদেশে যাচ্ছেন তাদেরকে আমরা রেজিষ্ট্রেশন করে স্মার্ট কার্ড দিয়ে পাঠাচ্ছি সেই সাথে ইন্স্যুরেন্সও করে দিচ্ছি বলে অবহিত করেন।
সমিতির সভাপতি এম এ বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন, বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাইয়ের কন্স্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান, শারজার শ্হর-মান উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি সালেম ইউসুফ আল কাসির, মাহতাবুর রহমান নাছির সিআইপি ও প্রকৌশলী আবু জাফর চৌধুরী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী।
বক্তারা বলেন, প্রতিটি প্রবাসীই এক একজন রাষ্ট্রদূত। আপনাদের ভালো মন্দ আচরণের উপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। তাই দেশের ভাবমুর্তি অক্ষুন্ন রাখেতে যে দেশে অবস্থান করছেন ঐ দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন। শেষে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।