মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে শারজায় স্থানীয় একটি হোটেল হলরুমে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি ইউএই এর সভাপতি এইচ এম ফারুক।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন ভুইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেণ ইউএই বিএনপির সভাপতি মো: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবির পল, ঢাকা রামপুরা থানা যুবদলের সভাপতি তানভিরুল হক রিপন।
ঢাকা জেলা বিএনপি ইউএই এর সাধারন সম্পাদক মো: ফরিদ হোসেন এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মাহে আলম, ইঞ্জিনিয়ার ফারুক মাহামুদ চৌধুরী, ইঞ্জি: কারিমুল হক, রিয়াজুল ইসলাম মিঠু, শাহিনুর শাহিন, বেলাল হোসেন, মো: আবুল হাসেম, আমির হোসেন, মো: শামিম আহম্মেদ, মোতালেব হোসেন, বাদল রায় সহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোতালেব হোসেন, কালাম মাহমুদ, মো: রুহুল সিকদার, হিরন শেখ, রৌদ্র সিকদার, মো: নাজিম, মো: মন্টু সহ আরও অনেকে।
শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।