আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধিঃ ইতালিতে নতুন আরেকটা প্রেসক্লাবের আত্মপ্রকাশ করেছে। বিডি প্রেস ক্লাব ইতালি নামে এই প্রেস ক্লাবের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে আফজাল হোসেন রোমান সভাপতি, রিয়াজ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইতালি প্রবাসী মুলধারার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে ” বিডি প্রেস ক্লাব ইতালি”।
ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সকলের সর্ব সম্মতিক্রমে এন টিভির ইতালি প্রতিনিধি মোঃ আফজাল হোসেন রোমানকে সভাপতি, চ্যানেল ইউরোপের কারেন্ট এ্যাফেয়ার্স ডাইরেক্টর ও প্রবাস মেলার ইতালি প্রতিনিধি আখি সীমা কাওসার সিনিয়র সহ সভাপতি, নিউজটোয়েন্টি ফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইতালি প্রতিনিধি এমডি রিয়াজ হোসেন সাধারণ সম্পাদক, এনটিভি মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,নতুন সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক, আরটিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলাম উজ্জামান সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইত্তেফাকের ইতালি প্রতিনিধি সাইফুল ইসলাম মুন্সি দপ্তর সম্পাদক, সীমান্ত টিভির ইতালি প্রতিনিধি মঞ্জুর আলম প্রচার সম্পাদক পদ ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ সময় নব নির্বাচিত সভাপতি সম্পাদক বলেন সাংবাদিক সংগঠন হবে সাংবাদিকদের নিয়ে। আমরা ইউরোপে লক্ষ করছি সাংবাদিক সংগঠন গঠিত করা হয় সাংবাদিক নয় এমন কাউকে নিয়ে যা ভবিষ্যতে মূলধারা সাংবাদিকতায় ধস নেমে আসবে। মানুষ সাংবাদিকদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে । রোমে একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে তবে সেখানে দুই একজন ছাড়া নামে মাত্র সাংবাদিক সবাই । আমদের এই প্রেস ক্লাবে প্রকৃত সাংবাদিক ছাড়া কেউ সদস্য হতে পারবে না। কমিউনিটি উন্নয়নে নতুন আত্মপ্রকাশকৃত এই সংগঠনটি “বিডি প্রেস ক্লাব ইতালি” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব বলে সদস্যরা আশা করেন। এ ব্যাপারে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন ।