প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সিনিয়র ক্যামেরা পারসন রোজিনা আক্তার ২৪ এপ্রিল
২০২০ ভোর রাতে ইন্তেকাল করেছেন। (ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহে রাজেউন)। গত ২৭ মার্চ ২০২০ সিজার করে তার দুই জময সন্তানের জন্ম হয় (এক ছেলে এক মেয়ে.. ছেলেকে মৃত অবস্থায় আর মেয়ে জীবিত) ৩১মার্চ মেয়েও মারা যায়। তারপর থেকে তিনি ডাক্তারের পরামর্শ মতই বাসায়ই ছিলেন কিন্তু গতকাল হঠাৎই তার রক্তচাপ অনেক কমে গেলে ল্যাব এইড হাসপাতালে নিয়ে গেলে পথেই রাত-৩ টায় তিনি মারা যান। আজিমপুরে তার দুই সন্তানের কবরের পাশেই তাকে কবর দেয়া হয়। রোজিনা আক্তার ছিলেন নিউজ রিপোর্টিং বিটিভির প্রথম মহিলা ক্যামেরাপার্সন, এটা নিয়ে নারী সাংবাদিকদের কাছেও ছিলো তার প্রশংসা। একজন মেয়ে হয়েও রোজিনা ছিলেন তার কাজের প্রতি নিবেদিত। সবার নজরকাড়া সব প্রোগ্রামতো করতেনই, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির লাইভ প্রোগ্রামেও কাজ করতেন তিনি। আজ ২৪ এপ্রিল, ২০২০ শুক্রবার বিটিভির প্রথম নারী ক্যামেরাপারসন রোজিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক নেতারাও গভীর শোক প্রকাশ করেছেন। প্রবাস মেলা পরিবারও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
বিটিভির সিনিয়র ক্যামেরা পারসন রোজিনা আক্তারের ইন্তেকাল