প্রবাস মেলা ডেস্ক: দেশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন। রোববার (৩১ আগস্ট) বিকেলে আলাদাভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, রোববার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। ৩টার সময় বিএনপির সঙ্গে। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় যাবে।