হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ঢাকা শহর ও আশেপাশের এলাকায় বায়ুদূষণ বন্ধে মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (HRPB) কর্তৃক দায়েরকৃত জনস্বার্থের মামলায় গত ১৩-০১-২০২০ তারিখে ৯ দফা নির্দেশনা জারি করে তা বাস্তবায়ণের নির্দেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের এর আদালত।
নির্দেশনাগুলি হল-
১) ঢাকা শহরে মাটি/বালি/বর্জ্য পরিবহনকৃত ট্রাক ও অন্যান্য গাড়িতে মালামাল ঢেকে রাখা ২) নির্মানাধীন এলাকায় মাটি/বালি/সিমেন্ট/পাথর/নির্মান সামগ্রি ঢেকে রাখা ৩) সিটি কর্পোরেশন কর্তৃক রাস্তায় পানি ছিটান ৪) রাস্তা/কালভার্ট/কার্পেটিং/খোড়াখুড়ি কাজে টেন্ডারের শর্ত পালন নিশ্চিত করা ৫) কালো ধুয়া বিঃসরণকৃত গাড়ি জব্দ করা ৬) সড়ক পরিবহন আইন অনুসারে গাড়ির চলাচল সময়সীমা নির্ধারণ ও উত্তীর্ণ হওয়া সময়সীমার পরে উক্ত গাড়ি চলাচল বন্ধ করা ৭) অবৈধ ইটভাটাগুলি বন্ধ করা ৮) পরিবেশ লাইসেন্স ব্যতিত চলমান সকল টায়ার ফ্যাক্টরি বন্ধ করা ৯) মার্কেট/দোকান গুলিতে প্রতিদিনের বর্জ্য ব্যগ ভরে রাখা এবং অপসারন নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে পদক্ষেপ নেয়া।
উক্ত নির্দেশনাগুলি বাস্তবায়ণে গত ফেব্রুয়ারিতে পদক্ষেপ নেয়া শুরু হলে বায়ুদূষণ কিছুটা কমতে থাকে কিন্তু বর্তমানে ঢাকা শহর আবার সর্বোচ্চ বায়ুদূষণ এর শহর হওয়ার সংবাদ মিডিয়ায় প্রকাশিত হয়।

বিভিন্ন মিডিয়ার সংবাদ সংযুক্ত করে HRPB এর পক্ষে পুনরায় ১৫-১১-২০২০ তারিখে আদালতে একটি আবেদন দাখিল করে বায়ুদূষণ বন্ধে নির্দেশনাগুলি বাস্তবায়ণে পদক্ষেপ নিতে আদালতের নির্দেশনা প্রার্থনা করা হয়।
বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলি এর ডিভিশন বেঞ্চে ১৭.১১ এবং ২৩-১১-২০২০ তারিখে শুনানি অনুষ্ঠিত হয় এবং আজ আদালত আদেশ প্রদান করেন। আদেশে আদালত বলেন যে, আবেদনকারির সংযুক্ত মিডিয়ার রিপোর্টে বায়ুদূষণের যে বর্ণনা আছে তা সকলের জন্য ভয়াবহ এবং পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না হয় তবে নাগরিকদের মৌলিক অধিকার বেচে থাকার অধিকার খর্ব করতে পারে। আদালত আরও বলেন যে, বিবাদিরা যদিও এর আগে নির্দেশনা অনুসারে পদক্ষেপ নিয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নির্দেশনাগুলি বাস্তবায়ণে আবারও পদক্ষেপ নেয়া প্রয়োজন। আদালত বিবাদিদেরকে ৯ দফা নির্দেশনা বাস্তবায়ণে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং আগামি ৩০ দিনের মধ্যে বিবাদিদেরকে পদক্ষেপ গ্রহণ করে আদালতে Compliance রিপোট দাখিলের নির্দেশ প্রদান করেন এবং পরবর্তি আদেশের জন্য রাখেন।
শুনানিতে আবেদনকারি পক্ষে এডেভোকেট মনজিল মোরসেদ বলেন- করোনার কারণে মার্চ থেকে সকল কার্যক্রম বন্ধ থাকায় বায়ুদূষণ কমে এসেছিল কিন্তু এখন আবার তা ভয়াবহ রূপ ধারণ কেরেছে। উক্ত নির্দেশনাগুলি সম্পুর্ণ বাস্তবায়ণ না হলে সকল মানুষ স্বাস্থ্য ঝুকিতে পরবে। তিনি বনিক বার্তা, আমাদের অর্থনীতি, ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন, কালেন কন্ঠ সহ কয়েকটি সংযুক্ত মিডিয়ার প্রতিবেদন উপস্থাপন করে ঢাকার বায়ু দুষনের বর্তমান ভয়াবহ অবস্থা বর্ণনা করেন এবং আদালতের নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
HRPB পক্ষে বাদীরা হলেন এডভোকেট মো: ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাছ উদ্দিন ভূঁইয়া এবং রিপন বাড়ৈ। বিবাদীরা হলেন পরিবেশ সচিব ও DG, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও চিফ এক্সিকিউটিভ, পরিবেশ পরিচালক, রাজউক সহ মোট ১১ জন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন এডভোকেট আবদুল্লাহ আল মাহমুদ, পরিবেশের ডিজি পক্ষে এডভোকেট আমাতুল করিম, উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে এডভোকেট তৌফিক ইনাম ও দক্ষিন সিটি কর্পোরেশনের পক্ষে এডভোকেট ফরিদা ইয়াসমিন।