সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ২০১৯ সোমবার, স্থানীয় সময় সকাল ৯টায় বাহরাইনের রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমানের সভাপতিত্বে ও দূতাবাসের দূতালয় প্রধান মো: রবিউল ইসলামের পরিচালনায় বীর শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিল লেবার শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাহরাইনের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।