সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাহরাইনে বিএনপির গ্যালালী আঞ্চলিক শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সপ্তাহে বাহরাইনের গ্যালালীর আল মালেক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে গঠন করা হয় ১৩৬ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি। বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ এই কমিটির অনুমোদন দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন কচি, মিজানুর রহমান, আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও নজরুল ইসলাম।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে গ্যালালী আঞ্চলিক শাখার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান হুমায়ুন আবু জাহের এবং সাংগঠনিক সম্পাদক হন এস এম জালাল আব্দুল আজিদ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হারিসুল হক রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার উপদেষ্টা আলী আমজাদ, সহ-সভাপতি কাজী মোহাম্মদ শাহাদাত, সহ-সভাপতি আবু আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সফিক মোসলেম মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মজুমদারসহ বাহরাইন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।