রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানের আম্মানে অনুষ্ঠিত এএফসি মহিলা এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলেছে। মান্যবর রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ বিপুল উৎসাহের সাথে খেলাটি উপভোগ করেন এবং বাংলাদেশ মহিলা জাতীয় দলের পক্ষে সমর্থন প্রকাশ করেন। জর্ডানস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দও বাংলাদেশ দলকে সমর্থন জানাতে স্টেডিয়ামে জড়ো হন। ম্যাচটি ড্রতে শেষ হলেও বাংলাদেশ দল দুর্দান্ত নৈপূণ্য প্রদৰ্শন করেছে।
জর্ডানের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বাংলাদেশ দলকে সর্বাঙ্গীণ শুভকামনা।