অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ৮ জুলাই ২০১৯ শিক্ষা মন্ত্রণালয় ওমানের পরিচালক (আন্তর্জাতিক স্কুল) ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে বাংলাদেশ স্কুল মাস্কাট ও শাখাসমূহের নির্বাচিত বোর্ড ডাইরেক্টরদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত পোর্ট ফোলিও নির্ধারণ করে বিওডি বিএসম এন্ড ব্রাঞ্চেস গঠন করা হয়।
সভায় ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরীকে চেয়ারম্যান, আবদুল লতিফ
পরিচালক (অর্থ), মোহাম্মদ শাহাবুদ্দিন পরিচালক (ব্রাঞ্চ স্কুল), মিসেস সোমা পরিচালক (খেলাধুলা ও সংস্কৃতি): ও মো: মুস্তাফিজুর রহমান পরিচালক (একাডেমিক)
চূড়ান্ত কমিটি অনুমোদন করা হয়।
এই কমিটিকে শিক্ষা মন্ত্রণালয় ওমান থেকে আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে, যা ৭ জুলাই ২০১৯ থেকে শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় গত ১১ জুলাই ২০১৯ সকল বোর্ড সদস্যরা মাননীয় রাষ্ট্রদূত জনাব গোলাম সারোয়ারের সাথে দুপুর ১ টায় তার দপ্তরে এক সৌজন্য সাক্ষাত করেন। আলোচোনা শেষে মাননীয় রাষ্ট্রদূত নতুন বোর্ড সদস্যদের সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহ দেয়ার পাশাপাশি স্কুলের কল্যানে তার সকল সহযোগিতার কথাও প্রকাশ করেন।