মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস, দূতালয়ের প্রধান ড. মোহাম্মদ হারুন অর রশীদ কে বিদায় সংবর্ধণা , ৫ ফেব্রুয়ারি ২০২০, বুধবার রাত ৮ ঘটিকায় মালদ্বীপ এর রাজধানী মালে ন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে মালদ্বীপ আওয়ামীলীগ ও প্রবাসী বাংলাদেশির আয়োজনে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস, দূতালয়ের প্রধান ডক্টর মোহাম্মদ হারুন-অর-রশীদ কে বিদায় সংবর্ধণা দেওয়া হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল রানা, চেয়ারম্যান, গ্লোবাল বীচ প্রাইভেট লিমিটেড মালে মালদ্বীপ ৷ সভাপতিত্ব করেছেন, মালদ্বীপ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ দুলাল হোসেন ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ, মালদ্বীপ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ৷
এছাড়াও অনুষ্ঠানে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা কর্মচারী, মালদ্বীপ আওয়ামী লীগ, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ সহ মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ৷