বিপ্লব গোস্বামী:
আমরা যখন ছোট ছিলাম
রাত্তিরে ঝড় হলে,
আম কুড়োতাম ঊষা কালে
বড় গাছের তলে।
কার আগে কে কুড়োতে পারে
লাগত হুড়াহুড়ি,
কারো কুড়োনো আম নিয়েও
হতো কাড়াকাড়ি।
বাড়ি ফিরে হিসেব হত
কে কুড়িয়েছে কত,
হিসেব শেষে ভাগ হত
সবার সমান মত।
সেসব দিন হারিয়ে গেছে
আসবে না যে আর,
শৈশবেতে হারিয়ে যেতাম
আসলে আরেক বার।