সারাফ নাওয়ার:
যাবতীয়
বাস্তবতার পরোক্ষ-যাপন
-কাচের ঘরে
মনোজগতও বন্দি হলো
কাচের ভেতরে।
ওরাই আবার বাইরে
এক-এর কোটি যমজ।
একটা পথ যে বড়
গড়ে নেওয়ার
এমন বৈশ্বিক দশায়
শুরুটা
তার কোথায়
বুঝতে গেলেও মানুষ চাই
-আদিমসৃষ্ট মানুষ।
ভিড়ের ভেতরটা বোঝা শেষ
শ্রুতি-সুন্দর গুঞ্জরিত কথা…
সময়
কখন আর কেনই উগরে
দিলো
দেখার ভেতর অদেখা’র গভীরে
যেখান থেকে চেনা-বাহির
আরেকরকম ধূসর ও ভ্রম
এপ্রান্ত থেকে জগতের ওপ্রান্ত
বৈচিত্র্য ও অভিভূতিশূন্য
শেকড় থেকে গড়ে ওঠা মনের কাছে।
কী
এক তাও ঠিকরে
ওঠে
বারেবারে
প্রাণের পাশে
অন্ধকারের নিভৃত অহমে…