প্রেস বিজ্ঞপ্তি: ২২ মার্চ ২০২৩, বুধবার বিকাল ৪টায় ঢাকাস্থ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপন এবং বিশিষ্ট চলচ্চিত্র কাহিনীকার, প্রযোজক ও পরিবেশক এবং কথা সাহিত্যিক শেখ শাহ আলম রচিত ‘দুর্গম পথের নির্ভীক যাত্রী শেখ হাসিনা’ বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জামাল মহিউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, লেখক ও অর্থনীতিবিদ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এমপি। প্রধান আলোচক হিসেবে থাকবেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি, কথা সাহিত্যিক, বিশিষ্ট চলচ্চিত্র কাহিনীকার ও প্রযোজক পরিবেশক শেখ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক, কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান।
স্বাগত বক্তব্য রাখবেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অনুপ কুমার বড়ুয়া।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেত্রী ও উপস্থাপিকা, কেন্দ্রিয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের চলচ্চিত্র বিষয়ক সম্পাদক রওনক বিশাকা শ্যামলী।