আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৩ ইতালির রোমে নারীদের বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের অংশগ্রহণে নারী পুরুষদের উপস্থিতিতে বসন্ত র্যালির আয়োজন করা হয়। এবারের র্যালির প্রতিপাদ্য স্লোগান ছিল প্রবাসী বাংলাদেশিদের ‘সবার জন্য একটি সুন্দর বসন্ত কামনা’।

এই বসন্ত র্যালিতে উপস্থিত নারী-পুরুষ, শিশুর কন্ঠে দৃঢ় প্রত্যয় ছিল ‘যুদ্ধ বন্ধ হোক’- যে যুদ্ধের কারণে পৃথিবীর সব দেশের মানুষই অনেক বিপাকে পড়েছে। এ যুদ্ধের কারণে পৃথিবীর সর্বত্র দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, চাকরি হারানো, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। র্যালিতে অংশগ্রহণকারী সকলের মুখে বজ্রকন্ঠে আওয়াজ এসেছে, আমরা যুদ্ধ চাইনা শান্তি চাই, সুন্দর একটা পৃথিবীতে বসবাস করতে চাই। দুটি দেশ যুদ্ধে লিপ্ত হবে তার চরম মূল্য দিতে হবে আমাদেরকে কেন?

এই বসন্ত র্যালিতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অঙ্গ সংগঠনের, নারী সংগঠনের নেতা-নেত্রীরা ছাড়াও ইতালিয়ান সংগঠনের নাগরিক, অন্যান্য দেশের সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বাংলাদেশি, ইতালিয়ান সাংবাদিক এবং এখানে বেড়ে ওঠা প্রবাসীদের ছোট ছোট শিশুরাও অংশগ্রহণ করেন। এই বসন্ত র্যালি চলাকালে স্থানীয় পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা বেস্টনী গড়ে তোলে যাতে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বাংলাদেশের কমিউনিটির নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনায় বসন্ত র্যালিটি তোরপিনাতারা (Torpinatara) লালন পার্ক থেকে শুরু হয়ে লারগো প্রেনেসতিনায় (largo Prenestina park) এ শেষ হয়।