রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: একুশে আগস্ট বাঙালি জাতির এক কলঙ্কজনক দিন। ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঘাতকরা গ্রেনেড হামলা করে কিন্তু আল্লাহর অশেষ রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলও প্রাণ হারাতে হয়েছে ২৪ জন আওয়ামীলীগের কর্মীকে। ২১ আগস্ট এ যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে দোয়া ও আলোচনা সভা আয়োজন করেছে ফ্রান্স আওয়ামী লীগ।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপেৱ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম, সহ সভাপতি আবুল কাশেম, ইকবাল হাশমি, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার দাবি করেন। যারা ২১ আগস্ট মারা গিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান সবাইকে।
বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার হাতকে শক্তিশালী করার জন্য দেশ এবং প্রবাসেৱ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।