কিয়েভ, ইউক্রেন থেকে: ১৫ আগস্ট পূর্ব ইউরোপের ইউক্রেনে বসবাসরত মুজিব আদর্শের অনুসারী আওয়ামী সহযোদ্ধারা যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
শোকসভায় বক্তব্য রাখেন খালেদ হাসান খান, আহমেদ ফারুক, আনোয়ার হোসেন, সৈয়দ আলমগীর, সাখাওয়াত হোসেন, মোবারক হোসেন, জাফর ভুলু, মানিক কৃষ্ণ পাল, মাহবুব হোসেইন, আকতার হোসেন, আরমান হোসেন,জুয়েল শামীম হায়দার, মনিরুল রিপন, ইদ্রিস হাওলাদার, করিম রেজা, মনির হোসেন প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন সফল করার জন্য সোনার বাংলা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত সকলেই বঙ্গবন্ধুর খুনীদের অচিরেই দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার অভিপ্রায় ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন রোকসানা আহমেদ। শোককে শক্তিতে পরিণত করার অঙ্গীকার নিয়ে সভা শেষ করা হয়।