রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: বাংলাদেশ আওয়ামীলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে মিষ্টি মুখ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
প্যারিসের অভিজাত এক রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামীলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে মিষ্টি মুখ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্যারিসের অভিজাত এক রেস্টুরেন্টে। এতে ভারপ্রাপ্ত সভাপতি, এস এ শহিদ ওয়াহিদ ভার তাহের এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েছ এর পরিচলনায় সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি ফয়ছল ইকবাল, সুনাম উদ্দিন খালেক, শাহজাহান শাহী, শুভ্রত শুভ, হারুনুর রশিদ ,উপদেষ্টা মনুমিয়া।
এই সময় বাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রানা চৌধুরী, মাসুদ হায়দার, ফয়সাল উদ্দিন, এমদাদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক, শেলু ওয়াদা, আলী হোসেন, শওকত খান বিপ্লব, সদস্য শহীদ মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান, পারভেজ খান, বাবু, ফ্রান্স নগর আমলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মায়া, সেলিম উদ্দিন সহ আরো অনেকেই, নবমবারের মতো আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা এবং একই সঙ্গে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হওয়াতে ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় বক্তারা আরো বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে ব্যক্তি দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। পরে সকলকে মিষ্টিমুখ করানো হয়।