রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: প্যারিসের পান্তার একটি অভিজাত মিলনায়তনে ১৫ সেপ্টেম্বর রবিবার দ্য ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশন (The Way To happiness Foundation) এর সাথে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মতবিনিময়, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি স্টিপানে ম্যালেউভরে (Stéphane Maleuvre), প্রোগ্রাম সমন্বয়ক এ্যালিসন অ্যাহল (Allison Ahl), ফটোগ্রাফার এবং সমাজকর্মী ক্যাথেরিন ক্রস (Catherien cros), সমাজকর্মী এ্যানিলিইস অ্যাহল (Annelise Ahl)।
ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক ‘আব্দুল আজিজ সেলিমের’ পরিচালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সালেহ আহমদ চৌধুরী, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির দুলাল, ফ্রান্স-বাংলা স্কুলের শিক্ষিকা ও ‘বিকশিত নারী সংঘ ফ্রান্সে’র সাধারণ সম্পাদিকা সুমা দাস, ছড়াকার ও সাংবাদিক লোকমান আহমদ আপন, সমাজকর্মী ও কমিউনিটি নেতা অজয় দাস, ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, রাজনৈতিক ও সমাজকর্মী শাহ্ আলম মায়া, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক জাকির আহমদ, বাংলা টিভি সাংবাদিক রাসেল আহমদ, বাংলা প্যারিস & ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুনিম জুনেদ,আব্দুল মুক্তির, সুমন সুজন ও বাংলাদেশী বিভিন্ন শ্রেণি পেশার ব্যাপক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দ্য ওয়ে টু হ্যাপিনেস ফাউন্ডেশন এর সভাপতি স্টিপানে ম্যালেউভরে (Stéphane Maleuvre) বলেন, আমরা সুখী থাকতে হলে আমাদের নিজেদের প্রতি যত্নবান হতে হবে।আমাদের শিশুদের ভালোবাসতে হবে, তাদের সুশিক্ষা দিতে হবে, শিশুদের সামনে ঝগড়া করবেন না। সংযমী হতে হবে, অধ্যাবসায় সত্যকে অবলম্বন করবেন, ভালো কাজ একটু বা ক্ষুদ্র হলেও শুরু করবেন একদিন বিশাল হবে। পিতা-মাতাকে শ্রদ্ধা করবেন, পরিবেশ রক্ষা ও এমন একটি সরকারকে সমর্থন করতে হবে যেটি সকলের জন্য কাজ করে। সুখের পথ বা শান্তিময় জীবন ও দূষণ মুক্ত পরিবেশ রাখতে সচেতনতামূলক ভিডিও দেখানো হয়।
স্টিপানে ম্যালেউভরে ফরাসী ভাষায়, এ্যালিসন অ্যাহল ইংরেজীতে ও সাংবাদিক আব্দুল আজিজ সেলিম বাংলা ভাষায় অনুবাদ করেন। অনুষ্ঠানের উপস্থাপক আব্দুল আজিজ সেলিম বলেন, সুখে শান্তিতে থাকতে হলে শুধু নিজের ভালো মন্দে সীমিত থাকলে হবেনা। অপরের ভালোলাগা খারাপ লাগার প্রতি গুরুত্ব দিতে হবে। এবং ভাবতে হবে এই পরিবার, এই সমাজ, এই দেশ, এই পৃথিবী আমাদের আমরাই এটাকে দূষণ মুক্ত বাসযোগ্য রাখতে হবে। তাহলেই আমরা সুখের পথ খুঁজে পাব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘ফ্রান্স-বাংলা স্কুলে’র ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। তারা দেশাত্নবোধক গান, নজরুল গীতি ও নৃত্য পরিবেশন করেন। বাংলা সংস্কৃতি ও বাংলাদেশিদের ব্যবহারে মুগ্ধ ছিলো উপস্থিত ফরাসিরা। তাঁরা বাংলাদেশির সাথে আরো সেমিনার করতে ও বাংলাদেশী সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে আগ্রহী। ফরাসি মডেল ও নৃত্য শিল্পী Allison Ahl বাংলা গানে নৃত্য করেন।