রানা সাত্তার, চট্টগ্রাম: বাংলাদেশের ব্যাচ ভিত্তিক গ্রুপগুলোর অগ্র-পথিক ‘এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ’ ফেসবুক ভিত্তিক গ্রুপের আয়োজনে বন্দরনগরী চট্টগ্রামে হতে যাচ্ছে হ্যালো কার ক্রিকেট টুর্নী ২০২০। ০২-০৪ পরিবার বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ব্যাচের বন্ধুদের মিলনস্থল।
এই ব্যাচের বন্দরনগরী চট্টগ্রামের বন্ধুদেরকে একত্রিত করার উদ্দেশ্যেই এই ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রাম বিভাগের ১২টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যার আয়োজন করার জন্য বন্ধুদের মধ্যে থেকেই একটি নিরপেক্ষ কমিটি তৈরি করে দেয়া হয়েছে। যারা সার্বক্ষণিক তদারকি, মনিটরিং ও প্ল্যান নিয়ে ব্যস্ত সময় পার করছে।
টুর্নামেন্টের স্পন্সর হিসেবে গ্রুপের এডমিন লায়ন রিগান পাটোয়ারী তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। লায়ন রিগানের ব্যবসায়ীক প্রতিষ্ঠান “হ্যালো কার” এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর। ১০ জানুয়ারি ২০২০ চট্টগ্রামের সাফিনা হোটেলের রুফটপে অনুষ্ঠিত হয়ে গেলো টুর্নামেন্টের টিমগুলোর গ্রুপ ও খেলা নির্ধারনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রত্যেক টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৪, ২৫ এবং ৩১ শে জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি, আনোয়ারা, চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুদের এই ক্রিকেট টুর্নামেন্ট। টিম প্রতিনিধি, টুর্নামেন্ট কমিটি এবং এডমিনদের প্রত্যক্ষ সহযোগিতায় একটি অসাধারণ টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ০২-০৪ পরিবার। টুর্নামেন্ট উপলক্ষে ০২-০৪ পরিবারের একটি মিলনমেলা অনুষ্ঠিত হবে এই তিন দিনে।
টুর্নামেন্ট কমিটির ০২/০৪ এর লায়ন রিগান ও সাইফ জানান,আসলে আমরা পৃথিবী জুড়ে আজ আমাদের যে বন্ধুত্বের ঐক্য হয়েছি তা আরো দীর্ঘ থেকে দীর্ঘতমতে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই টুর্নামেন্ট একটি নিদর্শন করে রাখতে চাই।
এই টুর্নামেন্টে অংশ নেয়া ১২টি দল হচ্ছে, Rhinos, Kattoli Riders, Dominators, Khulshi Riders, Captain Cox, Rulerz, Mughal Warriors, Team Whiteman, Agrabad United, Blooming Fighters, Nasirabad Warriors, Hathazari Challengers.