আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: করোনা সঙ্কট মোকাবেলায় সাহায্য করতে বিভিন্ন গ্রুপ বা প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেল্টাউনের দুই স্বেচ্ছাসেবী মেয়ে ব্যক্তিগত উদ্যোগে গত ১২ এপ্রিল থেকে প্রতি উইকেন্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় গ্রোসারীজ ও রান্না করা খাবার বিপদগ্রস্থ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে। সিডনির সামাজিক সংগঠনের সহযোগিতায় এ পর্যন্ত ৩৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে।

নিজেদের অর্থায়নে এবং বিভিন্ন অনুদানে এই ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়। প্রতি গ্রোসারিজ ব্যাগের খাবার অন্তত একটা পরিবার কমপক্ষে ৩ থেকে ৪ সপ্তাহের মত চলতে পারবে। এ পর্যন্ত তাঁরা ক্যাম্পবেল্টাউন, ল্যাকেম্বা, রকডেল, ব্যাংকসসটাউন, মিন্টো, ইঙ্গলবার্ন, লিভারপুল সাবার্বের আশে পাশে খাবার বিতরণ করেছে। উদ্যোক্তারা এই কার্যক্রমে সাহায্যপ্রার্থীদের পরিচয় গোপন রেখে তাঁদের দরজার কাছে খাবার পোঁছে দিয়ে পরে মুটোফোনে জানিয়ে দেন। প্রতিজনকে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, মাংস, নুডুলস, চিনি, ময়দা, ডিম, লবন, গুড়া দুধ বা লং লাইফ মিল্ক, পাস্তা, ক্যান টমেটো, ক্যান ছোলা, র্যাপ রুটি, জ্যাম, কুকিজ, আদা রসুন বাটা দিচ্ছে। প্রয়োজনে বেবি ফুড, ন্যাপি, ওয়েপ, ফর্মুলা মিল্ক, পপকর্নের প্যাকেট এবং জরুরি ঔষধসহ দ্রব্য দিচ্ছে।

উল্লেখ্য তাঁরা ফেইসবুকে ‘ফুড সাপোর্ট সিডনি’ নামে একটি ফেইসবুক পেইজ খুলেছে যার ধারাবাহিকতায় পরবর্তী সময়েও কাজ করে যাবে। খাবার সংকটের সমস্যায় নীচের ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। অনুদান সরবরাহের জন্য ‘ফুড সাপোর্ট সিডনি’ শুধু গ্রোসারিজ সংগ্রহ করে থাকে। যোগাযোগের ফোন নান্বার: ০৪৩০২১১০০৯, ০৪৩২০২০৪০২ #Food Support Sydney