প্রবাস মেলা ডেস্ক: বর্তমান বিশ্ব আক্ষরিক অর্থেই যুদ্ধ বিদ্ধস্ত। সোশ্যাল মিডিয়া খুললেই ভার্চুয়াল যুদ্ধ চোখে পড়ে, যা মানুষের মানসিক স্বাস্থ্য নষ্ট করছে প্রতিনিয়ত। তবে জীবন নেওয়ার খেলা চলছে যে যুদ্ধে সেটি তো কোনো মানবিক মানুষই সমর্থন করতে পারে না। তাই মানুষের উচিৎ যার যার জায়গা থেকে এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বিভক্ত গোটা বিশ্ব। শোবিজ তারকারাও এর বাইরে নন। অনেক তারকাই তাদের সোশ্যাল মিডিয়া কিংবা সাক্ষাৎকারে এই যুদ্ধে কাদের প্রতি নিজেদের সমর্থন সে কথা প্রকাশ করেছেন। বেশিরভাগ তারকাই মানবতার পরিচয় দিয়েছেন। তারা আহ্বান জানিয়ছেন, দ্রুত ফিলিস্তিনের ওপর এই নারকীয়তার অবসান হোক।
১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার দুপুরে জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ইন্সটাগ্রামে নতুন ফটোশুটের ছবি আপলোড করেন। তবে সিয়ামের এই ফটোশ্যুট অন্য আট দশটা ফটোশ্যুট ভাবলে ভুল করবেন! কারণ এই ছবিগুলোতে তিনি যে সাদা জ্যাকেটটি পরেছেন তার বুকের আছে রয়েছে বিশেষ পাখির আদলের অ্যাম্ব্রয়ডারি। আর তাতে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’।
ছবিগুলোর ক্যাপশনে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা লিখেছেন, প্যালেস্টাইনের সাথে সংহতি প্রকাশ করছি।
সিয়ামের এই মানবীয় পোস্ট নেটিজেনদের মন জয় করেছে। সবাই নায়ককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এই চমৎকার ইস্যুনির্ভর জ্যাকেটটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী। এবং সিয়াম যে ক্যাপশনটি ব্যবহার করেছেন সেটিও সাফিয়া সাথীর পেইজ থেকে তিনি নিয়েছেন।