মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি সরকার পর্যটন শিল্পকে নান্দনিক করে গড়ে তুলার পাশাপাশি বিভিন্ন দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করার লক্ষে ২০১৯ সালে শুরু করে রিয়াদ সীজন ইভেন্ট। করোনাকালীন ২০২০ ২০২১ রিয়াদ সীজন বন্ধ ছিলো, ২০২২ সালে পুণরায় শুরু হয় জনপ্রিয় ইভেন্ট প্রোগ্রাম রিয়াদ সীজন, ২০২৩ সালের ২৯ অক্টোবর রিয়াদের আল সোয়াদি পার্কে শুরু হয়েছে রিয়াদ সীজন।
উন্মুক্ত মঞ্চে সংগীত, নৃত্য সহ বিভিন্ন দেশের শিল্পীরা নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন আগত দর্শকদের সামনে সরকারিভাবে হাতে নিয়েছেন ব্যাপক পরিকল্পনা, প্রতিটি শহরে সৌদি নাগরিক সহ অভিবাসীদের পরিবার-পরিজন নিয়ে ঘুরেফিরে দেখতে পারেন, সেজন্য সরকারি ভাবে আশেপাশে গড়ে তুলেছে পার্ক।
সৌদি সরকার রিয়াদ সীজনকে জনপ্রিয় করে তুলতে যার দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরতে বাাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সুদান, ফিলিপাইন, নেপালের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। প্রত্যেক দেশ এক সপ্তাহ করে যার যার দেশের সাংস্কৃতিক আগত দর্শকদের সামনে পরিবেশন করার সুযোগ পাচ্ছেন এবং বিশ্বের সকল দেশের নাগরিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানে আসতে পারেন।
ইন্দোনেশিয়া নারী বলেন (আমি একজন ইন্দোনেশিয়ান নাগরিক, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব রিয়াদ সীজন মঞ্চে আমার দেশের শিল্পীরা অনুষ্ঠান করছেন, নানান দেশের দর্শকরা আনন্দের সাথে উপভোগ করছে, তা দেখে আমার অনেক ভালো লাগছে) আমি নিজেও এসেছি।
আগামী ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর রিয়াদ সীজন মঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান শিল্পী ইমরান সহ অনেকেই, সাথে থাকবে রিয়াদের স্থানীয় প্রবাস বাংলা ব্যান্ড শিল্পীরা। সপ্তাহ জুড়ে সৌদি আরবের মাটিতে নিজ দেশীয় সাংস্কৃতিক তুলে ধরে দর্শকদের মনজয় করবে বলে সকলের প্রত্যাশা। ১০ ডিসেম্বর নেপালের শিল্পীরা সপ্তাহ জুড়ে তাদের দেশের সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে আল সোয়াদি পার্কে আয়োজিত রিয়াদ সীজন ইভেন্ট সমাপ্তি ঘটবে। শুরু হবে নতুন করে অন্য শহরে।
রিয়াদ সীজন আল সোয়াদি পার্কে সৌদি নাগরিকদের পরিবারের পাশাপাশি, অভিবাসী পরিবার গুলো প্রতিদিন হাজার মানুষ ছুটে আসেন। বিশাল আয়োজনে রয়েছে শিশুদের আনন্দ উচ্ছাসে রাখার জন্য খেলাধুলার ব্যবস্থা, রয়েছে বিভিন্ন দেশের পুরাতন স্মৃতি নিয়ে প্রদর্শনী সোয়াদি পার্কে চোখে পড়ে গেলো বাংলাদেশের হারিয়ে যাওয়া বেবিট্যাক্সি।
রিয়াদের প্রতিটি শহরে বছর জুড়েই এমন আয়োজন চলতে থাকে, রিয়াদ সীজনের পাশাপাশি রয়েছে শুরু হবে জেদ্দা সীজন। সেখানেও সকল দেশের নাগরিকদের পরিবার নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, অনলাইনে আবেদন করেই বিনা মুল্যে সবাই পেয়ে যাচ্ছেন গেট পাস। তবে রিয়াদ সীজন জুড়ে রয়েছে প্রশাসনের কঠোর নিরাপত্তা।
বিশ্বের মাঝে সৌদি আরবের ইতিহাস ঐতিহ্য সহ পর্যটন শিল্পকে আকর্ষনীয় করে তুলতেই এমন আয়োজন। নেচে গেয়ে রিয়াদ সীজনে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন আগত দর্শকরা।