কামাল পারভেজ অভি, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম জেলার উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজারের (গরুর বাজার সংলগ্ন) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সামনে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন ধরণের দোকান।
সরেজমিনে গেলে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এসব দোকানে ভীড় থাকে। তবে ফটিকছড়ির মুক্তিযোদ্ধা অফিস চলাকালীন সময়ে অফিসে আসা যাওয়ার চরম সমস্যার সম্মুখীন হচ্ছে ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধারা।
এদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও ফটিকছড়ি মুক্তিযোদ্ধা অফিসের সামনে গড়ে উঠা এসব অবৈধ দোকান ফটিকছড়ির স্থানীয় প্রশাসনের আদৌ কারো নজরে আসেনি। স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করে আসছে। ফটিকছড়িতে এসব দেখার যেন কেউ নেই। তাই এসব অবৈধ দোকান অচিরেই উচ্ছেদ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।