বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: চিরন্তনের উদ্যোগে চট্টা সুবিদ আলী ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রবৃন্দের বন্ধুত্বের ৫০ বছর (১৯৭২ পঞ্চম শ্রেণী ২০২২) কে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ রক্ষার্থে ২৮ আগস্ট, ২০২২ প্রাক্তন ছাত্রবৃন্দের বন্ধুত্বের ৫০ বছর বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রাক্তনীদের সম্মিলন উদযাপন করা হয়।

এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রদের মধ্যে মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, সন্দীপ কুমার, মাহফুজ আরিফ, সোবহান মুফতি, আব্বাস খান, শরফুদ্দিন মল্লিক, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাবির সাপুই, গ্রাম পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ মেহেদী মন্ডল প্রমুখ।

উদ্বোধন সংগীতে ছিলেন শিল্পী শুভাশিস দত্ত। অতি মনোরম পরিবেশে এই স্কুল পাশেই জলাশয়, চারিদিকে গাছপালা বড় খেলার মাঠ প্রাক্তনীদের আবারও নতুন করে মনে করিয়ে দিল পুরনো দিনের স্মৃতি।