প্রবাস মেলা ডেস্ক: ১২ জুন ২০২১, শনিবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন কয়েকজন মডেল ও অভিনেত্রী। তারা হলেন- মডেল, অভিনেত্রী ও ফ্যাশন কোরিওগ্রাফার সুলতানা চৌধুরী, সঙ্গীত শিল্পী, মডেল ও নারী উদ্যোক্তা নাদিরা মুক্তা, নিউজ প্রেজেন্টার ও মডেল প্রিয়াংকা সাহা। প্রবাস মেলার কলা-কুশীলবদের সাথে আড্ডা, চা-চক্র এর ফাঁকে ফাঁকে তারা বলছিলেন তাদের জীবনের কথা। আড্ডার এক ফাঁকে তাদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু ও অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
উল্লেখ্য, সুলতানা চৌধুরী একাধারে মডেল, অভিনেত্রী, ফ্যাশন কোরিওগ্রাফার, গায়িকা, নৃত্যশিল্পী ও সরকারি চাকুরিজীবী। নাটক, সিনেমা, মডেলিং সবক্ষেত্রেই সমানতালে পদচারণা তাঁর।
নাদিরা মুক্তা সঙ্গীত শিল্পী, মডেল ও নারী উদ্যোক্তা। মেলোডি কুইন নাদিরা মুক্তা নিজের ব্যবসার পাশাপাশি ভালোবেসেই গান গাইতে পছন্দ করেন বলে জানান।
প্রিয়াংকা সাহা নিউজ প্রেজেন্টার ও মডেল হলেও শখের বসে তিনিও গান করেন।