কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন, যুক্তরাজ্য:
ঘুষখোর সুদখোরে দেশটা সয়লাব
জনজীবনে আছে এর দারুণ প্রভাব।
ঘুষ দেওয়া ঘুষ নেওয়া সমান পাপ
ঘুষের বাজার রমরমা বড় অভিশাপ।
‘স্পিড মানি ‘হয়েছে ঘুষের নতুন নাম
জনতা তুলে নিবে ঘুষখোরদের চাম।
গরীবের রক্ত চোষা আজই বন্ধ করো
হারামেতে নেই শান্তি যতোই পেট ভরো।
ধর্মের লেবাস পরে চালাচ্ছে কারবার
লজ্জা শরম নেই তারা পাপী দুরাচার।
রক্ষক এখন ভক্ষক হলো চলছে হরিলুট
আমলারাও ঘুষ খেয়ে বাক্সে ভরে ভোট।
ঘুষের টাকায় উঁচু দালান শহরে বন্দরে
অবৈধ কালো টাকা বিদেশ পাচার করে।
ঘুষ ছাড়া ফাইল নড়েনা আজব তামাশা
লাল ফিতার হয়রানী চলছে হর হামেশা।
ঘুষ বন্ধে সরকার মশাই করো নতুন আইন
ঘুষখোরদের শাস্তি দাও করো বড় ফাইন।
ঘুষ খেয়ে বেহেশতে যাওয়া বড়ই কঠিন
ঘুষের বিরুদ্ধে জাগো ঘৃণা প্রতিদিন।