প্রবাস মেলা ডেস্ক: ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সৌদিআরব থেকে স্থায়ীভাবে দেশে চলে আসা সাংবাদিক মোহাম্মদ ইউসুফ খাঁন।
মোহাম্মদ ইউসুফ খাঁন সৌদিআরবের রিয়াদ থাকাকালীন প্রবাস মেলা’র রিয়াদ প্রতিনিধি হিসেবে দক্ষতার সাথে অনেক দিন কাজ করেছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় কিছু
দৈনিক, অনলাইন, সাপ্তাহিক, পাক্ষিক প্রিন্ট মিডিয়ার সাথে কাজ করার জন্য সম্পৃক্ত হয়েছেন।
এছাড়াও মোহাম্মদ ইউসুফ খাঁন এর নানাবিধ পরিচয় রয়েছে। একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবেও দেশে বিদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে। সৌদিআরবে থাকাকালীন দূতাবাস, প্রবাসী কমিউনিটি, রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে তার ছিল সরব উপস্থিতি। বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা’র বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে ইউসুফ খাঁনের রয়েছে দারুণ সম্পৃক্ততা।
প্রবাস মেলা অফিসে পত্রিকার কলাকুশীলদের সাথে তিনি নানা বিষয়ে মতবিনিময় করেন। তিনি প্রবাস মেলা’র সাফল্য কামনা করে এর সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে সানজেন ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হকও উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা প্রবাস মেলা কলাকুশীলদের সাথে ফটোসেশনে অংশ নেন।