প্রবাস মেলা ডেস্ক: ৬ অক্টোবর ২০১৯ রবিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: তরিকুল আলম। এ সময় তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করা মো: তরিকুল ইসলাম
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি চীনের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকেও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।
আলাপচারিতায় মো: তরিকুল আলম প্রবাসী বাংলাদেশিদের অন্যতম মুখপত্রের ভূমিকা রাখায় প্রবাস মেলা’র প্রশংসা করেন এবং এর সাফল্য কামনায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে প্রবাস মেলা’র সম্পাদক এর সাথে তিনি ফটোসেশনে অংশ নেন।